Breaking
Thu. Sep 10th, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে টাইগাররা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টায় (ঘড়ির কাঁটায় তখন ১৪ ফেব্রুয়ারি) বিমানে ওঠেন শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজ, মোস্তাফিজরা। দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটাররা সবাই।

দুবাই গিয়ে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আমিরাতে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ ঠিক পরেরদিন ভারতের বিপক্ষে দুবাইতে।

তারপর গ্রুপের অপর দুই খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।(মোঃ আব্দুল বাতেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *