Sun. Jun 21st, 2026

সার্বিয়ার পার্লামেন্টে গ্রেনেড নিক্ষেপ

সার্বিয়ার পার্লামেন্টে ব্যাপক হট্টগোল ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের ভেতর সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে চরম হট্টগোল হয়।সে সময় সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাসও ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ। মঙ্গলবার তাদের পক্ষে বিক্ষোভ জানাতে সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা। ঘটনার ভয়াবহতায় একজন এমপি সেখানেই স্ট্রোক করেন।

গত বছর সার্বিয়ার নোভি সাদে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন। তবে তাতে আন্দোলনে ভাটা পড়েনি। এখন আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস)। সে সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে ওঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান। অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে।(মোঃ মিছবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *