Sun. Jun 21st, 2026

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশের ‘বিতর্কিত ও সাংঘর্ষিক’ বিষয় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।ওই রিটে কমিশনের কিছু সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চাওয়া হয়েছে।

‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট ২০২৫’-এর তিন, চার, ছয়, দশ, এগারো ও বারো অধ্যায়কে ইসলামী শরিয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এই রিট পিটিশন দায়ের করা হয়েছে।

রিপোর্টে পুরুষ ও নারীর সমান উত্তরাধিকার, বহুবিবাহ নিষিদ্ধ করা ও যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতিসহ নানা বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে, যা ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে।(মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *