Sun. Jun 21st, 2026

ঢাকাইয়া আকবর হত্যার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাগনে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ওরদে ঢাকাইয়া আকবর হত্যা মামলার এজহারনামীয় আসামি মো. আলভীনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (২৬ মে) রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিডিএ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২৭ মে) মো. আলভীনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন। গ্রেপ্তার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ভাগিনা বলে জানা গেছে।মোজাফ্ফর হোসেন বলেন, ‘আলী আকবর নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সোমবার। এই মামলার এজহারনামী ৮ নম্বর আসামি মো. আলভীন। তাকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার সিডিএ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’

গত শুক্রবার (২৩ মে) রাতে চট্টগ্রামের পতেঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন আকবর।এ সময় তাকে পূর্ব শুত্রুতার জের ধরে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে আকবর মারা যান।(মোঃ মিছবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *