Fri. Jun 19th, 2026

নগর ভবনে এসে নতুন কর্মসূচি ইশরাকের “আমরা আন্দোলনে ছেড়ে যাচ্ছি না, চলমান থাকবে”

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজ মঙ্গলবারও নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। এদিন বিকাল ৩টার দিকে সেখানে যোগ দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে ইশরাক বলেন, ‘আমরা আন্দোলনে ছেড়ে যাচ্ছি না, চলমান থাকবে’।তিনি বলেন, ‘আদালতের সর্বোচ্চ রায়েও পরেও শপথ পড়ানো নিয়ে তারা টালবাহানা করছে। আগামী দিনে তাদের অধীনে একটা জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে কিনা-সেটা নিয়ে ইতিমধ্যে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।’

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে উল্লেখ করে ইশরাক আরও বলেন, ‘আদালতের রায় ও গেজেট প্রকাশের পর আমরা সরকারের কাছে যখন বারবার লিখিতভাবে আবেদন জানালাম, তারা কিন্তু তোয়াক্কা করলো না। এরপর ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের ভোটাররা রাজপথে নেমে আসেন।’

এর আগে ‘ঢাকাবাসী’ ব্যানারে সকাল সাড়ে ১০টা থেকে নগর ভবন প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়। করপোরেশনের কর্মচারীরাও এতে অংশ নিয়েছেন।

গত ১৪ মে নগর ভবনে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলনে চালিয়ে আসছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ও ইশরাকের সমর্থকরা।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।

এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ইশরাক সমর্থকরা লাগাতার আন্দোলনে নামলেও আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন।

(মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *