Sun. Jun 21st, 2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬ হাজার ১১৫ জন ছাত্র এবং ৫ হাজার ৭২৮ জন ছাত্রী। ভোটের সুবিধার্থে ক্যাম্পাসে ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
ছাত্র হলগুলোর ভোটার সংখ্যা:

আল বেরুনী হল – ২১০ জন
আ. ফ. ম. কামালউদ্দিন হল – ৩৩৩ জন

মীর মশাররফ হোসেন হল – ৪৬৪ জন

শহীদ সালাম-বরকত হল – ২৯৮ জন

মওলানা ভাসানী হল – ৫১৪ জন

১০ নম্বর ছাত্র হল – ৫২২ জন

শহীদ রফিক-জব্বার হল – ৬৫০ জন

রবীন্দ্রনাথ ঠাকুর হল – ৩৫০ জন

২১ নম্বর ছাত্র হল – ৭৩৫ জন

জাতীয় কবি নজরুল হল – ৯৯২ জন

তাজউদ্দীন আহমদ হল – ৯৪৭ জন

ছাত্রী হলগুলোর ভোটার সংখ্যা:

নওয়াব ফয়জুন্নেসা হল – ২৭৯ জন

জাহানারা ইমাম হল – ৩৬৭ জন

প্রীতিলতা হল – ৩৯৬ জন

বেগম খালেদা জিয়া হল – ৪০৩ জন

সুফিয়া কামাল হল – ৪৫৬ জন

১৩ নম্বর ছাত্রী হল – ৫১৯ জন

১৫ নম্বর ছাত্রী হল – ৫৭১ জন

রোকেয়া হল – ৯৫৬ জন

ফজিলাতুন্নেছা হল – ৭৯৮ জন

তারামন বিবি হল – ৯৮৩ জন

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা

কেন্দ্রীয় সংসদের মোট ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এ নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থি সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ৮টি প্যানেল অংশ নিচ্ছে। (মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *