Sun. Jun 21st, 2026

দুর্গাপূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্গাপূজার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি, গত ৪৮ ঘণ্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রার্থীদের যে আনাগোনা ছিল, সেটা এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব, আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরই হোক। (মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *