Sun. Jun 21st, 2026

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নিবে বিএনপি। ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই।‎আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে অংশ নিবে বিএনপি।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তরিক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে।

তিনি আরো বলেন, ‘নিউইয়র্কে এনসিপির ওপর হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারো প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী সংগঠন।’ (মিসবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *