Sun. Jun 21st, 2026

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট

রাজধানীর মেট্রোরেল এবং দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, মেট্রোরেল ও ফ্লাইওভারগুলোর বিয়ারিং প্যাডের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এগুলোর গুণগত মান সঠিকভাবে যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা জরুরি।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট দায়ের করেন। এতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীর আবেদনে বলা হয়, দেশের অবকাঠামো প্রকল্পে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ারিং প্যাডের মান যাচাই অপরিহার্য। সম্প্রতি মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় জনগণের উদ্বেগ আরও বেড়েছে।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চে চলতি সপ্তাহেই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেল আবুল কালামের

এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ায় নিহত হন আবুল কালাম (৩৬)। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (অনলাইন ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *