Sun. Jun 21st, 2026

ধানের শীষ ৪৯.৯৭, দাঁড়িপাল্লা ৩১.৭৬ ও শাপলা কলি ভোট পেয়েছে ৩.৫ শতাংশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, দাঁড়িপাল্লায় ভোট পড়েছে ৩১.৭৬ শতাংশ। বিএনপি পেয়েছে পৌনে চার কেটি ভোট, জামায়াত পেয়েছে সোয়া দুই কোটির বেশি ভোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

ধানের শীষ প্রতীকে লড়েছেন ২৯১ জন। ইতোমধ্যে দলটি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আর বাংলাদেশ জামায়াত ইসলামী এ যাবৎ ভোট ও আসনের রেকর্ড গড়েছে; ৬৮টি আসন পেয়ে দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। এনসিপি পেয়েছে ৬টি আসন।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি। চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭ আসনে প্রার্থী দিয়েছিল। হাতপাখা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ২ দশমিক ৭০ শতাংশ।

অন্য দলগুলোর প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে। এসব দলের মধ্যে আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম ও নাগরিক ঐক্য। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *