Sun. Jun 21st, 2026

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ, বিকালে মন্ত্রিসভার

আগামীকাল মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের এবং বিকালে মন্ত্রিসভার শপথ হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। সোমবার দুপুরে সচিবালয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *