Sun. Jun 21st, 2026

৯ এপ্রিল দুই আসনের উপনির্বাচন, তফসিল ঘোষণা

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ এ বিষয়ে তফসিল ঘোষণা করবে সাংবিধানিক সংস্থাটি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে তফসিল ঘোষণা করবে সংস্থাটি।

ইসি জানান, আগামী ৯ এপ্রিল স্থগিত এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তফসিল ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।

নতুন ঘোষিত তফসিল অনুযায়ী এখন দুই আসনেই উপনির্বাচনের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন।
(ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *