Sun. Jun 21st, 2026

‘এপ্রিল মাসে জ্বালানি তেলের সংকট হবে না’

দেশে এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। এসময় তিনি তেল মজুদের প্রবণতা পরিহারের আহ্বান জানান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনির হোসেন চৌধুরী এ কথা বলেন।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এই মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ।

ইরান যে ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে জানিয়ে তিনি বলেন, জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।

এ সময় তেল মজুদের প্রসঙ্গ টেনে মনির হোসেন বলেন, প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *