Sun. Jun 21st, 2026

সারাদেশের মাজার রক্ষা করতে নির্দেশ হাইকোর্টের

সারাদেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ।
রুলের জবাব দিতে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। (মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *