Breaking
Wed. Oct 28th, 2026

এশিয়ান গেমসে স্বর্ণজয়ী অ্যাথলেটের রহস্যজনক মৃত্যু

ভারতীয় প্যারা-অ্যাথলেটিক্সের কিংবদন্তি এবং এশিয়ান প্যারা গেমসে তিনবারের স্বর্ণজয়ী অ্যাথলেট নীরাজ যাদবের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দিল্লির নিজ বাসভবন থেকে ৪২ বছর বয়সী এই অ্যাথলেটের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক রিপোর্টে জানা গেছে, নীরাজ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনোও নিশ্চিত নয়।

বুধবার দিল্লির গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস সত্যনারায়ণ।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় কোচ এস সত্যনারায়ণ জানান, নীরাজ আত্মহত্যা করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারেননি নীরাজ। ডোপিং সাসপেনশনের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।

সত্যনারায়ণ বলেন, ‌ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি অনুমান করতে চাই না। একজন ক্রীড়াবিদকে জীবনের উত্থান-পতন সমানভাবে গ্রহণ করতে হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে নীরজ চরম সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের অন্যতম সফল প্যারা অ্যাথলিট ছিলেন নীরাজ। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিনে স্বর্ণ জেতেন তিনি। এরপর ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন এবং ডিসকাস, দুই ইভেন্টেই স্বর্ণ জেতেন।

সাত বছর বয়সে পোলিও পরবর্তী পক্ষাঘাতে আক্রান্ত হন নীরাজ। প্রথমে হুইলচেয়ার টেনিসে হাতেখড়ি হলেও, পরে প্যারা অ্যাথলেটিক্সে চলে আসেন। সেখানেই আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচিতি তৈরি করেন। কিন্তু শেষে মর্মান্তিক পরিণতি প্যারা গেমসের স্বর্ণজয়ীর।
(স্পোর্টস ডেস্ক)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *