Sun. Jun 21st, 2026

মাঝ রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মাঝ রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ‘‘ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। বোর্ড উনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে। সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে পরিবর্তী ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড।’’

খালেদা জিয়াকে কেবিনে রাখা হয়েছে।

রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে প্রাইভেট কারে রওনা হয়। ১টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌছার পর তাকে কেবিনে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন আছেন।

 

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

২০২৩ সালে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২৭ অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।

তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে ভর্তি থেকপ তাকে টানা চিকিৎসা নিতে হয়েছিল।

 

গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ‍হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

সরকার পতনের পর সাজা মুক্ত খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরেন। সেখানেই তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতেও চেষ্টা চলছে।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *