মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করতে গুলশানে অস্ট্রেলিয়া হাইকমিশনার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেতে এসেছেন অস্ট্রেলিয়া হাইকমিশনার নারদিয়া সিম্পসন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন।

 

 

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, অস্ট্রেলিয়া হাইকমিশনারের সাথে আছেন- ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।

বিএনপি মহাসচিবের সাথে আছেন- দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য
আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। (মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *