Sun. Jun 21st, 2026

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে গুরুত্বর আহত দুই কিশোরের একজনকে কুমিল্লা মেডিকেল এবং অপরজন চাঁদপুর মেডিকেলে নেয়া হয়।

শুক্রবার রাত ৯টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় ও মকিমাবাদের দুই গ্রামের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাজীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুইদিন ধরে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *