Sun. Jun 21st, 2026

ফিফা সম্প্রতি দুর্নীতির অভিযোগে শাস্তি দিয়েছে বাফুফের সাধারণ সম্পাদককে। বাফুফের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেই ভাবমূর্তি নিয়ে তাবিথের কথা, ‘এখনো প্রচুর ছেলেমেয়ে ফুটবল খেলে। তবে বাফুফের সামর্থ্যে অনেক ঘাটতি আছে। জাতীয় দলের পারফরম্যান্স অত ভালো না এখন। ফলে ব্র্যান্ডিং ভালো নয়। ব্যান্ডিং নিয়ে কাজ করার আছে।’

সুসানা হিমিনেজ আর্জেন্টিনার প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রী ও উপস্থাপক। আর্জেন্টিনায় তাঁর জনপ্রিয়তাও রীতিমতো আকাশছোঁয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে যাঁরা অনুসরণ করেন, সেই তালিকায় আছেন লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোও। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন সুসানা। পাঁচ বছর পর রাজকীয়ভাবে টেলিভিশনে ফিরেছেন বিখ্যাত এই টেলিভিশন ব্যক্তিত্ব।

প্রশ্ন হচ্ছে, একজন বিনোদনকর্মীর অনুষ্ঠান নিয়ে ফেরার খবরের সঙ্গে খেলার কী সম্পর্ক? মূলত সুসানার প্রত্যাবর্তনের অংশ হয়েছেন আর্জেন্টিনার ফুটবলের মহাতারকারা। যাঁদের মধ্যে আছেন লিওনেল মেসি, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল এবং ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া। বিশেষ করে দি পল ও পারাদেস ছিলেন তাঁর প্রথম পর্বের অতিথি।অনুষ্ঠানের পাশাপাশি এ উপলক্ষ্যে প্রচারিত একটি ভিডিও ক্লিপেও সুসানার সঙ্গে এ দুজনকে দেখা গেছে। ভিডিও ক্লিপের শুরুতে অবশ্য তাপিয়ার অফিসে প্রবেশ করতে দেখা যায় সুসানা ও তাঁর সঙ্গীকে। সেই অফিসে মেসির কোপা আমেরিকার শিরোপা হাতে বিশাল এক পোস্টারও দেখা যায়।আলাপচারিতার একপর্যায়ে অভিনয়ে অপটু তাপিয়াকে হেসে ফেলতে দেখা যায়। একটু পর সুসানা সেখান থেকে বেরিয়ে যান সুসানা ও তাঁর সঙ্গীরা। এরপর ফ্রেমে আসেন দি পল। এ সময় নানা খুনসুটিসহ দি পলের সঙ্গে মজা করতে দেখা যায় সুসানা ও তাঁর সঙ্গীদের।পরবর্তীতে দৃশ্যপটে আসেন পারেদেস। তাঁর সঙ্গেও নানা কাণ্ডে হাস্যরসের জন্ম দেন সুসানা ও তাঁর সঙ্গীরা। আর সবার শেষে দেখা যায় মেসিকে। মেসি অবশ্য দি পল এবং পারেদেসের মতো সরাসরি উপস্থিত ছিলেন না। তিনি অনুষ্ঠানে যোগ দেন ভিডিও বার্তার মাধ্যমে। যেখানে মেসি বলেছেন, ‘হাই সু, আমি থাকতে পারিনি। ছোটবেলায় আমি মায়ের সঙ্গে তোমার অনেক অনুষ্ঠান দেখেছি। আমি আনন্দিত যে ছেলেরা অংশ নিয়েছে এবং দারুণ সময় কাটিয়েছে।’

মূল অনুষ্ঠানে দুজন দি পল ও পারাদেসের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন সুসানা। এই আলাপচারিতায় বিশ্বকাপ এবং মেসিসহ আরও নানা বিষয় ওঠে এসেছে।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *