Sun. Jun 21st, 2026

সারাদেশের মাজার রক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:হাইকোর্ট নির্দেশ দিয়েছেন সারাদেশের সব মাজার রক্ষা করতে। পাশাপাশি মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে৷আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওযার পার্থ।

এদিকে, গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী।এতে রিটকারী আইনজীবী জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *