Sun. Jun 21st, 2026

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে অংশ নেবেন। সেখানে শান্তিরক্ষা মিশন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করবেন। তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হবে। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশে ফিরে আসবেন। (মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *