Breaking
Sat. Sep 12th, 2026

সারদায় একযোগে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন। উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তিনি বলেন, ‘প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ডিসচার্জ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে।’

পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার আউটসাইড ক্যাডেট ব্যাচে মোট ৭০৪ জন ছিলেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

এদিকে, গত ২০শে অক্টোবর রাজশাহীর ওই পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ‘হঠাৎ’ করে স্থগিত করা হয়।

সে ঘটনা দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছিলো। কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিলো, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনও উত্তর পুলিশ সদর দপ্তর থেকে দেয়া হয়নি।

বাহিনীর মুখপাত্র সংবাদমাধ্যমকে শুধু বলেছিলেন, ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে।

যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছেছিলেন।(মোঃ আব্দুল বাতেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *