Sun. Jun 21st, 2026

বঙ্গভবনের দরবার হল থেকে সরলো শেখ মুজিবের ছবি

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১-পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।

তিনি আরো বলেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ’৭২-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা ’৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি।

সব শেষে মাহফুজ আলম লেখেন, ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুনর্মিলন হবে না।

এদিকে গতকাল অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন। এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। এ নিয়ে প্রতিবাদ করে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লেখেন, ‘আমরা সারাদিন লীগ তাড়াব আর বলব, ‘মুজিববাদ, মুর্দাবাদ।’ আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ। এছাড়া সামাজিকমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানান অনেকে।

এদিকে আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, অপসারণ করা হয়েছে।

বাজারে স্বস্তি ফেরানোর অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার
‘ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীরা বড় ভূমিকা রেখেছেন’
মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া(মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *