Sun. Jun 21st, 2026

অলি আহমদ বৈঠকে অংশ নিতে না পারায় জামায়াত আমিরের দুঃখপ্রকাশ

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকাল বুধবার বিকেলে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিতে গিয়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।এ বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার নিজের ভেডিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।পোস্টে এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‌‘এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. অলি আহমদ বীরবিক্রম গতকাল (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত রাজনৈতিক দলসমূহের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন আমরা আশা করি।’

উল্লেখ্য, বুধবার বিকেল ৩টার পর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শেষ হয়। সর্বদলীয় এই বৈঠকে অংশ নেয় বিএনপি ও জামায়াতসহ বেশির ভাগ রাজনৈতিক দল। তবে বৈঠকে আওয়ামী বা সমমনা কোনো দলই আমন্ত্রণ পায়নি।(মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *