দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব মুহিবুল ও গাড়িচালক আবেদ আলী

দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো: মুহিবুল হক এবং প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনকে।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২৮ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আবেদন করে দুদক। মুহিবুল হককে তিনটি ও আবেদ আলী জীবনকে একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে এ বিষয়ে আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

(মোঃ মিছবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *