Fri. Jun 19th, 2026

বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই কিউবা মিচেলের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সম্ভাব্য নতুন মুখ কিউবা মিচেলকে নিয়ে এসেছে সুখবর। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই আক্রমণাত্মক মিডফিল্ডার ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন, ফলে এখন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো আইনি বাধা রইল না।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, গত ৩ জুন রাতে ফিফা থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র এসে পৌঁছেছে। এর মাধ্যমে মিচেলের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন এক অধ্যায়ের দরজা খুলে গেল।

কিউবার জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে বাংলাদেশের মূল স্কোয়াডে জায়গা করে নিতে হলে তাকে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবের অনূর্ধ্ব-২১ দলে নিয়মিত খেলছেন কিউবা মিচেল। আক্রমণভাগে গতি ও কৌশলগত সক্ষমতার কারণে তিনি বাংলাদেশের মিডফিল্ডে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মিচেল। দেশকে প্রতিনিধিত্ব করার আগ্রহ প্রকাশ করার পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান তাঁর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাত্র দেড় মাসের মধ্যে জন্মনিবন্ধন, পাসপোর্ট তৈরি ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র সংগ্রহের পর অবশেষে ফিফার অনুমতিও মিলেছে।(মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *