Sun. Jun 21st, 2026

ইসরাইলকে বাস অযোগ্য করে ফেলা হবে: আইআরজিসি

দুই শতাধিক যুদ্ধবিমান দিয়ে শুক্রবার গভীর রাতে চালানো আকস্মিক ইসরাইলি হামলার দাঁতভাঙা জবাব দিচ্ছে ইরান। এরপর বেশ কয়েক দফা ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দাবি করছে ইসরাইলের দম্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার। এমন পরিস্থিতিতে যখন ইসরাইল পালটা আক্রমণ চালাচ্ছে; তখন ইসরাইলকে বাস অযোগ্য করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

১৫ জুন রাতে ইসলামিক রিপাবলিক অব ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসির পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসরাইলকে।

যেখানে হুঁশিয়ারিতে আইআরজিসি বলছে, ‘আমরা সমগ্র ইহুদিবাদী শাসনব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব।’

এদিকে দুদেশের চলমান উত্তেজনা এখন গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে। উত্তেজনা থামাতে এরইমধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। যার মধ্যে আছে কাতার ও ওমান। যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তারা। তবে যুদ্ধবিরতির পূর্বে শর্তজুড়ে দিয়েছে ইরান।

তেহরান বলছে, ইসরাইলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে দুদেশের পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনে গড়িয়েছে। যেখানে উভয়পক্ষই হামলা অব্যাহত রেখেছে। বেড়েছে সংঘাতের তীব্রতাও। এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।(মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *