Breaking
Sun. Sep 13th, 2026

মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদির নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপের কারণ হয়।
মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে
248
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing buttoncopy sharing buttonprint sharing button
অ- অ+
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
X
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩-২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতিসংঘ বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এবার ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে যে তালিকায় মোদির নাম ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখার জন্য, তা বদলানো হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন।

মোদি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন এবং তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে কয়েক মাসের মধ্যেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তাপের কারণ হয়।

মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে
এক ঘটনাতেই তোলপাড় ইন্দোনেশিয়া, প্রতিবেশীদের সমর্থন
জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা সবসময় অস্থায়ী থাকে, তাই অধিবেশনের শুরু পর্যন্ত এটি পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থাকে। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ব্রাজিলের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশগুলোর নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করতে পারে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে। (মিসবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *