Sun. Jun 21st, 2026

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে তপুরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হবে দুই দলের ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে, হামজাবিহীন বাংলাদেশকে মোকাবিলা করতে প্রস্তুতি স্বাগতিক নেপালও।

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ হলেও কোচ হাভিয়ের কাবরেরার চোখে আসন্ন হংকং ম্যাচের প্রস্তুতির বড় সুযোগ এবং একইসঙ্গে তিন বছর আগের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ। ২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ইতিবাচক ফলাফলেই নজর বাংলাদেশের কোচের।

বাংলাদেশ দলে নেই মাঝমাঠের অন্যতম ভরসা হামজা চৌধুরী। চোটের কারণে ছিটকে যাওয়ায় শুধু বাংলাদেশ নয় হতাশ নেপালের ফুটবলপ্রেমীরাও। হামজা না থাকলেও নেপালের কোচ ম্যাট রস মনে করেন, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। তবে নিজের দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী তিনি। দুই দলের শেষ ১০ লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র দুটি। র‍্যাঙ্কিংয়েও (বাংলাদেশ ১৮৪, নেপাল ১৭৬) এগিয়ে স্বাগতিকরা।এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে থাকায় নেপাল ম্যাচে জয়ের চেয়ে প্রস্তুতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বাংলাদেশের কোচ। কাবরেরা জানিয়েছেন, দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও যারা দলে সুযোগ পেয়েছেন, তারা নিজেদের মেলে ধরার দারুণ সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, ‘হামজা-শমিত না আসায় অনেকে গত ম্যাচের চেয়ে বেশি গেম টাইম পাবে। এটা তাদের জন্য ভালো সুযোগ। সবার জন্যই বড় চ্যালেঞ্জ।’ (মোজাম্মিল হোসেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *