Sun. Jun 21st, 2026

বিপুল ভোটে বিজয়ী সেই সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রার্থী সর্ব মিত্র চাকমা।

বুধবার সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এ ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সর্ব মিত্র চাকমা ভোট পেয়েছেন ৮ হাজার ৯৮৮ ভোট। এ পদে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্যপদে সর্বোচ্চ ভোট পেয়েছেন একই প্যানেলের সাবিকুন নাহার তামান্না। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‌‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। তারা ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন।

আর বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে। (মিসবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *