Breaking
Fri. Sep 11th, 2026

আফগানিস্তানকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে তানজীদ হোসেন তামিম ও সাইফ হাসানের ব্যাটে দারুণ শুরু পায় টাইগাররা। যদিও শেষদিকে বাকি ব্যাটাররা খেই হারিয়েছেন, তবু লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর বোলারদের দারুণ বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেলো লিটন কুমার দাসের দল। এই জয়ে আসরে টিকে রইলো টাইগাররা।আবুধাবিতে আজ আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৫৪ রান করে টাইগাররা। ৫২ রান করেন তামিম। জবাবে আফগানদের ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ। ৩টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। এছাড়া নাসুম আহমেদ ও রিশাদ নেন ২টি করে উইকেট। দেশের বাইরে টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। (মোজাম্মিল হোসেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *