Sun. Jun 21st, 2026

শনিবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর; ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাচ্ছেন জিম্মিরা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি শনিবার ভোর থেকে কার্যকর হতে চলেছে। ইসরায়েলি সরকার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি শুরু হবে। জানা গেছে, জিম্মি মুক্তির প্রক্রিয়াটি ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে।ধারণা করা হচ্ছে, হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে এখনো ২০ জন জীবিত আছেন। তাদের মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই চুক্তির পটভূমিতে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগও উঠেছে। হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হাইয়া জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীর কাছ থেকে এই মর্মে নিশ্চয়তা পেয়েছেন যে, গাজায় যুদ্ধ পুরোপুরি শেষ হচ্ছে। এই যুদ্ধবিরতি কার্যকর হলে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলে আসা নৃশংস সংঘর্ষের আপাতত অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। (মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *