Sun. Jun 21st, 2026

তিনদিন পর আরাকান আর্মির হাত থেকে মুক্তি পেলো ১৪ জেলে

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আটক ১৪ জন জেলেকে তিন দিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাট দিয়ে তারা নৌকাসহ নিরাপদে ফিরে আসেন।

এর আগে ২৮ মার্চ সকালে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

আরাকান আর্মির হাত থেকে ফিরে আসা শাহপরীরদ্বীপের বাসিন্দা জেলে মহিউদ্দিন জানান, গত তিন দিন আগে নাইক্ষ্যংদিয়া নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ তাদের ১৪ জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। সেখানে তারা মানবেতর অবস্থায় ছিলেন। তবে মঙ্গলবার রাতে আরাকান আর্মির সদস্যরা নিজেদের ইচ্ছায় নৌকাসহ তাদের ছেড়ে দিলে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা নিরাপদে বাড়ি ফেরেন। টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা বলেন, আরাকান আর্মির হাতে আটক শাহপরীরদ্বীপের ১৪ জেলে নিরাপদে ফিরে এসেছে বলে আমি শুনেছি। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *