Breaking
Wed. Sep 9th, 2026

উত্তর চীনের শানসি প্রদেশের একটি গ্রামে ভূমিধসে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। হংটং কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, হাওয়ি গ্রামে ভূমিধসে নিহত পাঁচজনের লাশ এবং আহত তিনজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের অবস্থা এখন স্থিতিশীল আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এই ভূমিধস ঘটে এবং এতে একটি আবাসিক বাড়ি চাপা পড়ে।

পুলিশ, দমকলকর্মী ও চিকিৎসাকর্মীসহ ৫৫০ জনেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এই অভিযানে লোডার, ক্রেন, ড্রোন ও জীব শনাক্তকরণ যন্ত্রসহ ১৩০টিরও বেশি সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

আঃ রশিদ

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *