Sun. Jun 21st, 2026

‘বাঘা যতীন’ নির্মাতা অরুণ রায় প্রয়াত

প্রয়াত হলেন ওপার বাংলার গুণী পরিচালক অরুণ রায়। প্রায় ৮ দিনের লড়াই শেষে জীবনের কাছে হার মানলেন পরিচালক। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে।

ফুসফুসের সংক্রমণের কারণে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অরুণ রায়কে।আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল। গত কয়েক দিনে অবস্থার আরো অবনতি হয়। এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। শেষের দিকে কোমায় চলে গিয়েছিলেন।বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক।পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। অসুস্থতার খবর শুনেই তাকে দেখতে হাসপাতালে ছুটি গিয়েছিলেন দেব, জীতু কমলরা। তবে ফিরলেন না অরুণ রায়।তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাঘা যতীনের নায়ক দেব, নায়িকা রুক্মিণী মৈত্র থেকে শুরু করে টলিউড তারকারা।দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির শুটিংয়ের সময়ই ক্যান্সার ধরা পড়ে পরিচালকের। তবে তার জন্য ছবির কাজ বন্ধ রাখেননি অরুণ রায়। প্রথম স্টেজেই খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক।(মোঃ মিছবাহ উদ্দিন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *