Sun. Jun 21st, 2026

হাসিনাকন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনে দুদকের অভিযান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার দুদক এনফোর্সমেন্টের একটি দল রাজধানীর ধানমণ্ডি-২৭-এ অবস্থিত সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করছে।অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের সহকারী পরিচালক মো: নওশাদ। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো: আকতারুল ইসলাম।

জানা যায়, স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।(মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *