Breaking
Sat. Sep 12th, 2026

কেমব্রিজে প্রদর্শিত হবে বাংলা সিনেমা

বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত ‘কিওরি পেক্রা উও’ নামে এ সিনেমাটি এবার প্রদর্শিত হবে যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। যার ইংরেজি অনুবাদ ‘ডিয়ার মাদার’। কেমব্রিজে স্থানীয় সময় আজ (৫ মার্চ) বিকাল ২টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি এরইমধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। এ সিনেমা আদিবাসী প্রতিনিধিত্ব, কমিউনিটিভিত্তিক নির্মাণপ্রক্রিয়া এবং পুঁজিবাদী বাধার বাইরে শিল্পের সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা তৈরি করেছে।

আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে। এটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শিত হয়েছে।

সিনেমাটির পরিচালক এসকে শুভ সাদিক জানিয়েছেন, এর নৃতাত্ত্বিক ও শৈল্পিক গুরুত্ব বিবেচনা করে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স এটি সংরক্ষণ করেছে। যাতে এটি ভবিষ্যতে গবেষক ও সিনেমাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। যারা আদিবাসী সংস্কৃতি, সিনেমার মাধ্যমে প্রতিরোধ এবং বিকল্প গল্প বলার কৌশল নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অবিস্মরণীয় সম্পদ হিসাবে বিবেচিত হবে।(মোঃ আব্দুল বাতেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *