Breaking
Sat. Sep 12th, 2026

আর্জেন্টিনা দলের অনুশীলনে ফিরেছেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের আগে বুয়েনস আইরেসে ‘লিওনেল মেসি অনুশীলন সেন্টারে’ সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন লিওনেল মেসি। সাত মাসের আন্তর্জাতিক বিরতির পর সোমবার নিজের নামের আঙিনায় নিজেকে ঝালিয়ে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
সবশেষ গত বছরের নভেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। পেশির চোটের কারণে বাইরে ছিলেন গত মার্চে হওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দু’টিতে। যদিও সে সময় নিজেদের এই তারকা ফরোয়ার্ডকে ছাড়াই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। কিছুদিন আগে অবশ্য মাঠে কিছুটা বিবর্ণ ছিলেন ৩৭ বছর বয়সী মেসি। তবে সবশেষ দুই ম্যাচে মহারাজাকে দেখা গেছে নিজের চিরচেনা রূপেই। গত বুধবার আমেরিকান মেজর লীগ সকারের ম্যাচে (এমএলএস) মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। পরে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ গোলে জয় তুলে নেয় হাভিয়ের মাশচেরানোর মায়ামি। সেই ম্যাচের নায়কও দুই গোল করা ‘লা পুলগা’। পরপর দুই সপ্তাহে তিনি পান ‘প্লেয়ার অব দ্য উইক’ স্বীকৃতি। বাংলাদেশ সময় আগামী ৬ই জুন সকালে চিলির মাঠে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ই জুন পরের ম্যাচে কলম্বিয়াকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির দলে ফেরার পাশাপাশি লিওনেল স্কালোনির স্কোয়াডে রয়েছে তিনটি নতুন মুখ। তারা হলেন দুই ডিফেন্ডার কেভিন লোমানাকো, মারিয়ানো ট্রোইলো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো।
একাদশ সাজাতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আর্জেন্টাইন বস স্কালোনিকে। কেননা চোট ও নিষেধাজ্ঞায় অনুপস্থিত রয়েছে মূল দলের বেশ কয়েকজন খেলোয়াড়। বেনফিকার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি নিষিদ্ধ থাকায় টটেনহ্যামের হটস্পারের ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গী হতে পারেন অলিম্পিক মার্শেইর লিওনার্দো বালেরদি বা লসের ফাকুন্দো মেদিনা। মাঝমাঠের কাণ্ডারি লিভারপুলের আলেক্সিস ম্যাক অ্যালিস্টার রয়েছেন চোটে। এবং চেলসির এঞ্জো ফার্নান্দেজ ও রোমার লিয়ান্দ্র পারেদেস নিষিদ্ধ রয়েছেন একটি করে ম্যাচের জন্য। অন্যদিকে আগামীকাল দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের। গত শনিবার প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ধারণা করা হচ্ছে প্রথম ম্যাচে তিনি নাও খেলতে পারেন । (মোজাম্মিল হোসেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *