Sun. Jun 21st, 2026

সিমের ডি-রেজিস্ট্রেশন নিয়ে বিটিআরসির নির্দেশনা

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করার সুযোগ থাকবে। পূর্বে এই সংখ্যা ছিল ১৫, যা পরিবর্তন করে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। সেজন্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে একজন গ্রাহকের নামে ১০টির বেশি নিবন্ধিত সিম ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের আগামী ৩০ অক্টোবর মধ্যেই অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার না করা হলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।এই নির্দেশনাটি ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের সব টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকাকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।এছাড়া, গ্রাহকদের নিজ নিজ নিবন্ধিত সিমের তথ্য যাচাই করার জন্য *16001# ডায়াল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিটিআরসি সূত্রে আরও জানা গেছে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে প্রায় ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় মোবাইল সিম রয়েছে। তবে প্রকৃত মোবাইল গ্রাহকের সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম ব্যবহার করেন প্রায় ১৬ শতাংশ গ্রাহক, আর ১১টির বেশি সিম ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা মাত্র ৩ শতাংশ।

নতুন এই সিদ্ধান্তের ফলে দেশের টেলিযোগাযোগ খাতের সিস্টেম এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। (মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *