Sun. Jun 21st, 2026

‘এক মিনিট’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই

সুন্দরী তরুণী জুঁইকে ঘিরে পাগল চার তরুণ। তবে জুঁই এদের একজনকে ভালোবাসে। বাকি তিন তরুণের কেউ চায় জুঁইয়ের সঙ্গে প্রেম করতে কেউ চায় বিয়ে করতে। এমনই এক রোমান্টিক কমেডি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘এক মিনিট’।

সোহাইল রহমানের গল্পে এটি নির্মাণ করেছেন তিনি নিজেই। এটি তার নির্মিত প্রথম নাটক। তার সঙ্গে এখানে যৌথ নির্মাণে রয়েছেন আল হাদী। নাটকটিতে জুঁই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ফারিন খান। আর তার নায়ক হিসেবে রয়েছেন মেধাবী অভিনেতা আবু হুরায়রা তানভীর, জুনায়েদ বোকদাদী এবং সৈয়দ নাজমুস সাকিব। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মীর রাব্বীকেও।

আবু হুরায়রা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা একটু অন্যরকম। একদম লাইট কমেডি জনরার। কাজটি করতে গিয়েও বেশ মজা পেয়েছি। রোমান্স, ফান, কমেডি সবকিছুর মিশ্রণ রয়েছে এতে। দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা সোহাইল রহমান বলেন, ‘আমি মূলত নাটক লিখি। এটা আমার নির্মিত প্রথম নাটক। সেই জায়গা থেকে চেষ্টা করেছি একটু ভিন্নরকম কিছু করার। গল্পটা রোমান্টিক কমেডি জনরা দিয়ে শুরু হয়ে শেষে একদম কমেডিতে চলে যায়। প্রতি মুহূর্তেই ফান রয়েছে। আশা করি সবার কাছে কাজটি ভালো লাগবে।’

মোহাম্মদ কামরুজ্জামান প্রযোজিত ‘এক মিনিট’ নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *