ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই ‘বিগ বস’-এ

আবার ‘বিগ বিস’-এ পা রাখতে চলেছেন অভিনেত্রী হিনা খান। ঠিকই পড়েছেন, ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খানই। কেমোথেরাপির যন্ত্রণার মধ্যেই সালমান খানের সঙ্গে এই শোয়ের মঞ্চ ভাগ করে নেবেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।‘বিগ বস’-এর ১১তম মৌসুমে নজর কেড়েছিলেন হিনা। তবে সেরার মুকুট তাঁর মাথায় ওঠেনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্ডে।সেই নস্টালজিয়াকে সঙ্গে নিয়েই বিগ বসে ফিরছেন হিনা। জানা গেছে, আলোচিত এই রিয়েলিটি শোতে নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেন। কিছুদিন আগেই তিনি জানান, স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে আক্রান্ত হয়েছেন। এর পর থেকে চিকিৎসা, শারীরিক ও মানসিক অবস্থার কথা ভক্ত-অনুসারীদের জানিয়েছেন হিনা।আবার তাঁকে ‘বিগ বস’-এ দেখা যাবে এ খবর উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। অনেকেই তাঁর দৃঢ়চেতা মনোবলের প্রশংসা করেছেন।(মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *