Sun. Jun 21st, 2026

এবার সবচেয়ে খারাপ এয়ারলাইন্স তালিকায় ভারতের ইন্ডিগো

ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। তাদের কপালেই জুটল এবার বিশ্বের নিকৃষ্টতম বিমানসংস্থার ‘অপবাদ’। ‘এয়ারহেল্প’ নামের একটা সংস্থা গোটা বিশ্বের বিমান সংস্থাগুলির মান নিয়ে সমীক্ষা চালিয়েছিল। ওই সমীক্ষার প্রতিবেদনে এ তালিকা প্রকাশ করা হয়।সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, তালিকায় ১০৯টি বিমান সংস্থার মধ্যে ১০৩ এ স্থান হয়েছে ইন্ডিগো।

২০২৪ সালের এয়ারহেল্পের পরিষেবা সংক্রান্ত রিপোর্ট থেকে জানা যায়, বিমান সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো স্কোর করেছে ৪.৮০ শতাংশ। ভারতীয় সংস্থাগুলোর মধ্যে ইন্ডিগো ছাড়াও এয়ারহেল্পের তালিকায় ঠাঁই পেয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া ৬.১৫ শতাংশ স্কোর নিয়ে ৬১তম অবস্থানে রয়েছে। ৮.১২ স্কোরে তালিকায় প্রথম হয়েছে ব্রাসল্স এয়ারলাইন্স। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কাতার এয়ারলাইন্স (৮.১১) এবং ইউনাইটেড এয়ারলাইন্স (৮.০৪)।

এদিকে গত বুধবার একটি বিবৃতিতে এয়ারহেল্পের এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ইন্ডিগোর দাবি, সংস্থাটি সব ধরনের নিয়মকানুন মেনেই সেবা দিয়ে আসছেন। ভালো পরিষেবা দেওয়ার কারণেই বিমানসংস্থা হিসেবে সুনামও রয়েছে তাদের।(মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *