Breaking
Wed. Sep 9th, 2026

যুক্তরাজ্যে নামের শীর্ষে মুহাম্মদ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর তথ্য বলছে,যুক্তরাজ্যে ছেলে শিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম এখন মুহাম্মদ। দেশটির সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) এক জরিপে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ওএনএসের জরিপের প্রতিবেদনে বলা হয়, মুহাম্মদ নামটি জনপ্রিয়তায় নোয়াহ ‘অলিভার’কে ছাড়িয়ে গেছে। দেশটির ছেলে-শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় নোয়াহ নামটি দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’ নামটি।

ওএনএসের জরিপে বলা হয়, ২০২৩ সালজুড়ে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ পুত্র সন্তানের নাম রাখা হয় ‘মুহাম্মদ’।(মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *