Sun. Jun 21st, 2026

টিজারেই বাজিমাত ‘সিকান্দার’, ঈদে শুভ মুক্তি

কারো ভাই, কারো জান আবারও কারন যম মেগাস্টার সালমান খান। আসছে বছর ঈদ উপলক্ষ্যে বক্স অফিসে আলোড়ন তুলতে তৈরি ভাইজান। সম্প্রতি ‘সিকান্দার’ সিনেমার টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে। সিনেমায় ভাইজান ভক্তদের দিয়ে রেখেছেন দুরন্ত অ্যাকশনের আভাস।কয়েকদিন আগেই ৫৯ বছরে পা দিয়েছেন সালমান। কথা দিয়েছিলেন, জন্মদিনেই ‘সিকান্দার’-এর টিজার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। মারা যান ড. মনমোহন সিং। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে সিনেমার টিজার রিলিজের সময় পিছিয়ে দেওয়া হয়।

অত:পর ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল এগারোটায় টিজার রিলিজের কথা থাকলেও তা প্রকাশ্যে আসে বিকেল চারটায়। টিজারটি মুক্তি দেওয়া হয়েছে কেবল ইউটিউবে।

নির্মাতা এ আর মুরুগাদোসের পরিচালিত সিনেমাটি যে অ্যাকশন প্যাকড হতে চলেছে তা টিজারেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষেই শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন ‘সিকান্দার’ সালমান।

২০২৪ সালটা মোটেও ভালো কাটেনি সালমানের৷ সালমান ও তার পরিবারের কাছে বেশ আতঙ্কের ছিল পুরো বছরটিই। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গোলাবর্ষণ, প্রাণনাশের হুমকি, প্রকাশ্য রাজপথে সালমানের বন্ধু বাবা সিদ্দিকির হত্যা— সবমিলিয়ে বেশ উদ্বিগ্ন পরিস্থিতি। ফলে সালমানের নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

এত ঝুঁকি নিয়েও ‘সিকান্দার’-এর শুটিং চালিয়ে গেছেন ভাইজান। সিনেমাটিতে সালমানের পাশাপাশি দেখা যাবে রাশমিকা মান্দানা এবং কাজল আগরওয়ালকে। তাছাড়াও এর গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। ধারণা করা হচ্ছে, এই সিনেমায় তিনি ভিলেন। অন্যান্য ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টি, শরমন যোশী, প্রতীক বাব্বর।(মাহবুবুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *