Sun. Jun 21st, 2026

বিতর্কিত উপস্থাপক ময়ূখের সঙ্গে সেলফি, কটাক্ষের শিকার দেব-রুক্মিণী

বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সংবাদ উপস্থাপনের মাধ্যমে দর্শকমহলের নজরে আসেন কলকাতার টেলিভিশন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন বিতর্কিত এই উপস্থাপক। যেখানে দেখা যায়, দুই বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব-রুক্মিণী সঙ্গে সেলফি তুলছেন তিনি। এ ছবি শেয়ার করার পর নেটিজেনরা দেব-রুক্মিণীকে কটাক্ষ করেছেন। ছবি শেয়ার করে ময়ূখ ক্যাপশনে লিখেছেন, কয়লা খাদানের কিছু ব্ল্যাক ডায়মন্ড। সেই ছবির কমেন্ট বক্সে যেন কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে। আরহি হাওলাদার নামে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, দেব আর থাকবে না দাদা এবার থাকবে না, রুক্মি কাছে দেব থাকবে না। প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। (মোঃ আব্দুল বাতেন)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *