Sun. Jun 21st, 2026

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের হামলা, শিশুসহ আহত ৭

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনী রোববার হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ সাত ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র।

সূত্রটি জানায়, একটি ইসরাইলি ড্রোন গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ সড়কের একটি গাড়িতে আঘাত করে। এ হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

সূত্রটি আরো জানায়, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পূর্বে আল-ফারাহিন এলাকায় আরেকটি ড্রোন একটি বুলডোজারকে আঘাত করলে আরো দুই ফিলিস্তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার ফলে ওই সড়ক ধরে উত্তর গাজায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।(মাহমুদুল হাসান)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *