Sun. Jun 21st, 2026

হাদি হত্যাকারীদের ভারত থেকে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, গ্রেপ্তার হওয়া দুইজনকে অচিরেই দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আরও জানান, চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন সেন্টার’ হিসেবে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আলী হোসেন ফকির বলেন, পুলিশ সদস্যদের অতিউৎসাহী আচরণ না করার নির্দেশ থাকবে, তবে জনগণকে আইন মেনে চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইনবহির্ভূত কাজে জড়িত থাকে, তাদের ছাড় দেওয়া হবে না। (ডেস্ক রিপোর্ট)।

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *