Breaking
Fri. Sep 11th, 2026

শরীয়তপুরে ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

অতি বৃষ্টিতে কর্মহীন ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া ও সুরেশ্বর ইউনিয়নের ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) উপজেলার সুরেশ্বর এলাকায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো: শফিকুর রহমান কিরণ। এ সময় শফিকুর রহমান কিরণ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সব সময় রয়েছে। কোনো অসহায় পরিবার যেন খাদ্য সঙ্কটে না পড়ে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’ এ সময় তিনি দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *