Fri. Jun 19th, 2026

সুখবর পেলেন অপূর্ব

দেশের গণ্ডি পেরিয়ে গেল সপ্তাহে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের অভিষেক হয় কলকাতার সিনেমায়। ওপার বাংলার নির্মাতা প্রতিম ডি গুপ্ত’র ‘চালচিত্র’ দিয়ে তার এই যাত্রা শুরু। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই সুখবর পেলেন এই অভিনেতা। জানলেন, ‘চালচিত্র’র সিকুয়েলের খবর। আর নতুন পর্বেও পাওয়া যাবে অপূর্বকে।গেল ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময় পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়।

অপূর্বর প্রশংসা করে নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, ‘অপূর্বর মধ্যে একটা চার্ম আছে। এ কারণে তাকে নাটকীয়ভাবে দেখানোর চেষ্টা করেছি। দর্শকদের সেটা খুব পছন্দ হয়েছে।’

‘চালচিত্র’র গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে সিকুয়েলের গল্প। এ ছাড়া সিনেমাটি যেখানে শেষ হয়েছে, তার পরের গল্পও বলা হবে নতুন সিনেমায়। তাই এটিকে শুধু সিকুয়েল বলতে নারাজ নির্মাতা।

সিনেমার নাম চূড়ান্ত না হলেও জানা গেছে, প্রযোজনায় থাকছে ফ্রেন্ডস কমিউনিকেশন। আর শুধু অপূর্বই নন, ‘চালচিত্র’র প্রথম পর্বের অভিনেতা টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মাহেশ্বরীরাও থাকবেন পরের পর্বে। বর্তমানে এর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। আর নতুন বছর শুরু হবে এর শুটিং।(মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *