Breaking
Fri. Sep 11th, 2026

জীবনের নতুন ইনিংস শুরু নাহিদ রানার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। প্রায় এক বছর আগে পারিবারিকভাবে কাবিন সম্পন্ন হলেও এবার অনুষ্ঠিত হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। পারিবারিক সূত্রে জানা গেছে, কাবিনের পর ক্রিকেট ব্যস্ততার কারণে বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছিল। অবশেষে দুই পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা। বাংলাদেশের দ্রুতগতির এই পেসার বর্তমানে জাতীয় দলের অন্যতম ভরসার নাম। ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। ব্যস্ত ক্রিকেট সূচির মাঝেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই ডানহাতি পেসার।

বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনরা উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাহিদ রানার বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত ও সতীর্থরা।

এদিকে, জিম্বাবুয়েতে চোট পাওয়া এই পেসারের স্ক্যান রিপোর্ট বিসিবি হাতে পাবে আজ (শনিবার)। এরপরই জানা যাবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি খেলতে পারবেন কিনা।
(মাহফুজুল ইসলাম)

By WNB24

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *